গ্রিন বিল্ডিং
পুরোনো ভবন সংস্কারেও মিলতে পারে সবুজ ও সাশ্রয়ের সুযোগ
ঢাকায় সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে শুধু কম দামে ফ্ল্যাট নির্মাণ বা ভাড়া নির্ধারণ যথেষ্ট নয়; বিদ্যুৎ-পানি, রক্ষণাবেক্ষণ ও যাতায়াতের দীর্ঘমেয়াদি ব্যয়ও বিবেচনায় নিতে হবে। এ ক্ষেত্রে নতুন ভবনের পাশাপাশি পুরোনো ভবন সংস্কার বা রেট্রোফিটের মাধ্যমে শক্তি ও সম্পদ ব্যবহারে দক্ষতা বাড়ানো, সবুজ নকশা এবং জীবনচক্র ব্যয় বিবেচনায় নেওয়া যেতে পারে। নীতিগত প্রণোদনা, সহজ অর্থায়ন ও দেশীয় সবুজ ভবন মূল্যায়ন কাঠামোর কার্যকর প্রয়োগ ঢাকার আবাসনকে আরও সাশ্রয়ী ও টেকসই করার সুযোগ তৈরি করতে পারে।